বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্বাস আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া আব্বাস আলী কুতুবপুর পশ্চিমপাড়ার মৃত গোলাম বিশ্বাসের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নের্তৃত্বে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার কাস্টম মোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় আব্বাস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকসহ আটক মাদক ব্যবসায়ীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)ধারার মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল