বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছয় ফল ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ছয় ফল ব্যবসায়ীকে জরিমানা
ফলের দোকানে ভারি ঠোঙা, ভোক্তা অধিকারের অভিযান নিজস্ব প্রতিবেদক: মূল্য তালিকা প্রদর্শন না করায় চুয়াডাঙ্গা বড় বাজারে ছয়জন ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযানে তাঁদের এ জরিমানা করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় বড় বাজার ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এর আগে বেশ কয়েকবার ফলের দোকানগুলোতে ফলের মূল্যতালিকা প্রদর্শন ও অধিক ওজনের ঠোঙা ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তবে তাঁরা এর কোনোটিই মানেননি। নির্দেশ অমান্য করে মূল্যতালিকা প্রদর্শন না করায় বড় বাজারের ৬ জন ফল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ মিঠাইবাড়ি, মিষ্টিমুখ, খন্দকারসহ মিষ্টি দোকান পরিদর্শন করেন। দইয়ের পাতিলে ক্রেতাদের যেন না ঠকায়, সে বিষয়ে সতর্ক করেন তিনি। এ সময় পূর্বাশা ও রয়েল বাস কাউন্টারে ভাড়ার মূল্যতালিকা প্রদর্শন করতে নির্দেশ প্রদান করেন তিনি। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল