বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২০ ইং
হরিণাকুণ্ডুতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আশরাফুল ইসলাম বিরোধপূর্ণ স্থানীয় গজারিয়া বিলে জোরপূর্বক মাছ ধরতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২৪ জনকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল