বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২০ ইং
মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নের্তৃত্বে মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোতালেব বকাউলের ছেলে মো. জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল সেট ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল