বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রেড লাইসেন্স না থাকায় সার ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২০ ইং
ট্রেড লাইসেন্স না থাকায় সার ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভ্রাম্যাণ আদালতে এক সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে সরোজগঞ্জ বাজারে সার ব্যবসায়ী হামিদুর রহমানকে সারের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৯৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল