বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সারের দাম নিয়ন্ত্রণে চার নির্দেশনা

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২০ ইং
সারের দাম নিয়ন্ত্রণে চার নির্দেশনা
দামুড়হুদায় সার ডিলারদের সঙ্গে ইউএনওর জরুরি বৈঠক প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় সারের দাম যাতে নিয়ন্ত্রণ থাকে, সে জন্য বিসিআইসি ও বিএবিসি সার ডিলারদের চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো ডিলার যদি সারের দাম বাড়িয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ইউএনওর অফিসকক্ষে এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। জানা যায় জেলা প্রশাসকের নির্দেশনায় ইউএনও দিলারা রহমান দামুড়হুদা উপজেলার সার ডিলাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন এবং সারের মূল্য নিয়ন্ত্রণে আলোচনা করেন। এ সময় তিনি সার ডিলারদের চারটি নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো- ১. কোনো অবস্থায় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করা যাবে না ২. কোনো দুষ্ট চক্র যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ৩. জনসচেতনতা বৃদ্ধির জন্য এ বিষয়ে মাইকিংয়ের ব্যবস্থা করা হবে ৪. ইচ্ছাকৃতভাবে সারের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করলে সংশি¬ষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল