বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হৈবতপুরে স্থানীয় শহীদ দিবস পালন

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২০ ইং
দামুড়হুদার হৈবতপুরে স্থানীয় শহীদ দিবস পালন
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শনা অফিস/প্রতিবেদক দামুড়হুদা: প্রতি বছরের ন্যায় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হৈবতপুর গ্রামে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে হৈবতপুর পাঁচ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে জাতীয়, শোক ও মুক্তিযোদ্ধার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকাল নয়টার দিকে পর্যায়ক্রমে দামুড়হুদা উপজেলা প্রশাসন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্ত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, রুস্তম আলী, এরশাদ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নের্তৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যুদ্ধকালীন সময়ে দেশের জন্য যারা নিজের জীবন বাজি রেখেছেন, তাঁদের চেতনাকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশের সেবাই আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এ সময় বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, মোফাজ্জেল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগর। উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধো চলাকালীন সময়ে ১২ সেপ্টেম্বর এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হৈবতপুর গ্রামে সরাসরি যুদ্ধ সংগঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা হরিশচন্দ্রপুর গ্রামের শহীদ আব্দুল মান্নান বক্সসহ চারজন নিরিহ চাষি মদনা গ্রামের জুড়োন মণ্ডল, ইছাহাক আলী, দাউদ আলী, বাহার আলীকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল