বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২০ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রোকেয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া খাতুন সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামের মরহুম মেসের আলীর স্ত্রী। জানা যায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা নামক স্থানে চলন্ত পিকআপের ধাক্কায় রোকেয়া খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নিয়মিত ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটতে বাড়ি থেকে বের হন বৃদ্ধ রোকেয়া খাতুন। কিছুক্ষণ পর কুষ্টিয়ার দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ পূর্বে তাঁর স্বামী একই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোক নেমে এসেছে। ঘটনার পর সেখানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল