চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য আহত
- আপলোড তারিখঃ
১১-০৯-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পিকাআপের মুখোমুখী সংঘর্ষে আশরাফুল ইসলাম জজ (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম জজ সদর উপজেলার সরোজগঞ্জ বাজারপাড়ার মৃত রহিস উদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল প্রয়োজনীয় কাজ শেষে আশরাফুল ইসলাম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সরোজগঞ্জ ফিরছিলেন। হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে জজ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘আহত আশরাফুল ইসলামের মাথায় আঘাত লেগেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছি।’
কমেন্ট বক্স