বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্ত্রীর দায়ের করা যৌতুক ও খোরপোষ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাউকির মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামানের নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, উপজেলার ডাউকি গ্রামের ওসমান আলীর ছেলে মনিরুজ্জামান কয়েক বছর আগে চুয়াডাঙ্গায় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার তালাক দিয়ে দেন। পরে মনিরুজ্জামানের স্ত্রী ২০১৭ সালে আদালতে যৌতুক ও খোরপোষ মামলা দায়ের করে। ওই মামলায় মনিরুজ্জামান ঠিকমতো হাজিরা না দেওয়ার আদালত মনিরুজ্জামানকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজাপাপ্ত আসামি হিসেবে বেশ কিছুদিন পালিয়ে বেড়ানোর পর আলমডাঙ্গা থানার এএসআই মহানন্দ গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল