জীবননগর মৃগমারীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র শুভ (১২) উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে বসতিপাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে। সে মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জানা যায়, গত সোমবার রাতে শুভ নামের ওই স্কুলছাত্র কয়েকজন বন্ধু মিলে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বনভোজন করে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে বনভোজন করার স্থান থেকে গান শোনার জন্য ব্যবহৃত বক্সের তার খুলতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, স্কুলছাত্র শুভর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলছাত্র শুভর লাশ তার নিজ গ্রাম মৃগমারীতে নিয়ে আনা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারের লোকজন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ।
কমেন্ট বক্স