বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নির্মিত হবে ‘মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ’

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় নির্মিত হবে ‘মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ’
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণকল্পে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ইউএনও মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে আলমডাঙ্গার কোথায় কোথায় মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন সেই নাম চাওয়া হলে সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ের বিস্তারিত ঘটনার বর্ণনা দেন। আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলে না যায়, সেই লক্ষ্যে সরকার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার সুলতান, আব্দুল কুদ্দুস, আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, মো. খোসদেল আলম, আব্দুল মালেক, খন্দকার ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুব দ্রুতই মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল