নিজেদের কাজ নিজেরা বুঝে নিবেন
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০২০
ইং
চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নমূলক কাজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নয়নের ধারা অব্যহত আছে। ইতোমধ্যে আমার পরিষদের মাধ্যমে ১০১ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। আরও ৪৭ কোটি টাকার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে একটিমাত্র পরিষদের মাধ্যমে এতো বেশি অর্থের উন্নয়নমূলক কাজ আগে আর কখনোই হয়নি। এই প্রত্যেকটি কাজের মান অনেক ভালো। পৌরসভার পক্ষ থেকে যেমন কাজের তদারকি করা হচ্ছে, ঠিক তেমনি আমি প্রত্যেকটা কাজের শুরুতেই এভাবে আপনাদের সামনে এসে জানিয়ে যাচ্ছি কি কি উপাদান দিয়ে কীভাবে কাজটি সম্পন্ন করা হবে। এখন সেই অনুযায়ী আপনাদের দায়িত্ব উন্নয়নমূলক কাজগুলো বুঝে নেওয়া। এই কাজ আপনাদের। ভালো বা খারাপ উভয় ফলই আপনারা ভোগ করবেন। তাই নিজেদের কাজ নিজেরা বুঝে নিবেন।’
গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিন কাঁচা রাস্তায় হেরিং (এইচবিবি) নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে। এ সময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘প্রত্যেকটি কাজের সাইটে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে তদারকি করা হবে। ঠিকাদার কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও যদি কাজে ত্রুটি পান আমাকে জানাবেন। আমি অভিযোগকারীর নাম কখনোই বলব না। তবে অবশ্যই সেই কাজে ব্যবস্থা নেওয়া হবে।’
উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মজনুল হক পচা, ঠিকাদারী প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাবেদ মো. রফিক খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তাহের, আব্দুল আলিম, খায়রুল, সজিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের নেতা সানজিদ, শাওন, মুহতামিম, স্থানীয় বাসিন্দা ফজলুল হক, বদর উদ্দীন, আয়ুব হোসেন, কপিল মিয়া, খাদের মাস্টার, বজলু, মেজে প্রমুখ।
কমেন্ট বক্স