বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই কেজি গাঁজাসহ ডিঙ্গেদহের আজিবর আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২০ ইং
দুই কেজি গাঁজাসহ ডিঙ্গেদহের আজিবর আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদাহ থেকে দুই কেজি গাঁজাসহ আজিবর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ী আজিবর রহমান ডিঙ্গেদহ গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নের্তৃত্বে চুয়াডাঙ্গা সদর থানাধীন ডিঙ্গেদহ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ডিঙ্গেদহ হাটখোলা বাজারের বকুল মোল্লার রাইসমিলের সামনে অভিযান পরিচালনা করে আজিবর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল