বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২০ ইং
গাংনীতে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে দুজন গ্রেপ্তার
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মাদক পাচারকারী তেরাইল গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে সাহারুল মণ্ডল ও মলম পার্টির সদস্য বগুড়ার আদমদীঘি উপজেলার সুদিন সর্দার পাড়ার কোরায়েশ সর্দারের ছেলে মিজানুর রহমান। মাদক পাচারকারী সাহারুলের কাছ থেকে জব্দ করা হয় চার কেজি গাঁজা। দুজনকেই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সাহারুল চিহ্নিত মাদক পাচারকারী। তিনি মাদক বিক্রি করছে মর্মে সংবাদ পেয়ে র‌্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় চার কেজি গাঁজা। অপর দিকে, মলম পার্টির সদস্য মিজানুর রহমানকে গাংনীর বামন্দী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দৌলাতপুরের হোসেনাবাদ বাজারের মরিচ ব্যবসায়ী জহুরুল ইসলাম ওরফে গুরু মিয়াকে অজ্ঞান করে লক্ষাধিক টাকা ছিনতাই করে মিজানুর রহমান ও তাঁর দলের লোকজন। এ অভিযোগের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়ছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল