বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাইকেল চুরি করতে চোর আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২০ ইং
চুয়াডাঙ্গায় সাইকেল চুরি করতে চোর আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ মোড়ে সাইকেল চুরির সময় আরিফুল ইসলাম (২৭) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। পরে সাইকেল মালিকসহ স্থানীয় ব্যক্তিরা চোর আরিফুলকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। চুরির সময় ধরা পরা আরিফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের জোয়ার্দ্দার পাড়ার আলাউদ্দীরে ছেলে। জানা যায়, কেদারগঞ্জ বাজার পাড়ার মাজহারুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম তাঁর ব্যবহৃত সাইকেলটি তালা দিয়ে পাশের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় চোর আরিফুল ইসলাম সাইকেলের তালা ভেঙে সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে রফিকুল ইসলাম তাঁকে ধরে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় চোর আরিফুলকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল