স্বাস্থ্যবিধি অমান্য, মুজিবনগরের দারিয়াপুরে দুজনকে জরিমানা
- আপলোড তারিখঃ
০৪-০৯-২০২০
ইং
মেহেরপুর অফিস:
স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাফেরা করায় দুই ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নের্তৃত্বে দারিয়াপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং মেহেরপুর শহরের আব্দুর রহমানের ছেলে মাহফুজের নিকট থেকে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স