বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় তিন মাদকসেবীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২০ ইং
দামুড়হুদায় তিন মাদকসেবীকে ১০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক বোতল ফেনসিডিলসহ তিন মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হলেন ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের হুরনবীর ছেলে ইয়াছিন হোসেন (২০), পরানপুর গ্রামের সুলতানের ছেলে সুমন আলী (২৮) ও পারকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রাজন আলী (৩৫)। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে রেলগেট নামক স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এএসআই মোসলেম উদ্দীন জানতে পারেন দামুড়হুদা রেলটের পার্শ¦বর্তী রাস্তায় তিনজন মাদক সেবন করছেন। তিনি ঘটনাস্থানে গিয়ে তাঁদের আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি ঘটনাস্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬/৫ ধারার দোষী সাব্যস্ত করে ৯ হাজার টাকা জরিমানা করেন এবং অপর একজনকে ১৮৬০ সালের ১৮৮ ধারার মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করনে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার এএসআই মোসলেম উদ্দীন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল