বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ‘শতঘণ্টা মুজিবচর্চা, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২০ ইং
মেহেরপুরে ‘শতঘণ্টা মুজিবচর্চা, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েঝে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জুম অ্যাপের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক। ‘বঞ্চিত মানুুষের নেতা বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, আইনবিষয়ক সম্পাদক ও পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল