এমপির টগরের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী আজাদের ইন্তেকাল
- আপলোড তারিখঃ
০৩-০৯-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ঢাকার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আলম ওস্তাগারের জ্যেষ্ঠপুত্র ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাজার নামাজে এমপি টগরসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া ভাতিজার অকাল মৃত্যতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন হাজি আলী আজগার টগর এমপি।
কমেন্ট বক্স