বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চার প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় চার প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ৪টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবিরের নের্তৃত্বে সন্ধ্যায় আনন্দধাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। লাইসেন্স না থাকা, বেকারিতে নিম্নমানের খাদ্য-সামগ্রী উৎপন্ন ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে এসময় জরিমানা করা হয়। এরমধ্যে শাপলা অটো পার্টসের দোকানদার সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা, হাউসপুরের মহাসিন বেকারিতে ৩ হাজার টাকা, রহমান মুদি দোকানে ১ হাজার টাকা ও আইসক্রিম ফ্যাক্টরীর মালিক মানিক মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল