আলমডাঙ্গার ঘোষবিলায় চার খদ্দেরসহ যৌনকর্মী আটক
- আপলোড তারিখঃ
০২-০৯-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলায় এক যৌনকর্মীকে চারজন খদ্দেরসহ আটক করে গ্রামবাসী। গণধোলাই শেষে পরে তাদের আলমডাঙ্গা থানা-পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, গত সোমবার রাতে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে গলায়দড়ি ব্রিজের দোকানি সোহেল (২৫), রবজেল মালিতার ছেলে মিরাজ ( ২২), মোয়াজ্জেম মালিতার ছেলে শিপন (২৬) ও আলমসাধুচালক আব্দুল হান্নানের ছেলে রুহুন আমিন (২২) টাকার বিনিময়ে ঘোষবিলা গ্রামের ভিভি ব্রিকসের (ইটভাটা) একটি পরিত্যক্তা শেডে এক যৌনকর্মী নিয়ে আসে। এসময় এ চারজন ওই যৌনকর্মীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হলে স্থানীয়রা আটক করে। ওই রাতেই গণধোলাই দিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয় গ্রামবাসী। পরে গতকাল মঙ্গলবার সকালে জামজামি ফাঁড়ি পুলিশ যৌনকর্মীসহ পাঁচজনকে আলমডাঙ্গা থানায় প্রেরণ করলে গতকালই তাদের আদালতে সোপর্দ করেন ওসি আলমগীর কবির। এই পাঁচজনই আদালত থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
কমেন্ট বক্স