বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডাকাত চক্রের সদস্য জাহিদ আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২০ ইং
আলমডাঙ্গার ডাকাত চক্রের সদস্য জাহিদ আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে রাস্তার গাছ ফেলে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য পারদূর্গাপুরের জাহিদকে আটক করেছে। গত শুক্রবার রাতে একই চক্রের আরেক সদস্য গড়গড়ির তুহিনের স্বীকারোক্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ জাহিদকে আটক করে। জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের মৃত আব্দুল ওহাবের ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী ডাকাত চক্রের সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। জাহিদ আলমডাঙ্গাসহ পাশর্^বর্তি এলাকায় বেশির ভাগ সন্ধ্যা রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি চক্রের সদস্য। এ ডাকাত চক্র বেশিভাগ টার্গেট করে গরু ব্যবসায়ীদের। এলাকার গরু ব্যবসায়ীরা দূর দুরান্তের হাটে গরু বিক্রয় করে বাড়ি আসতে রাত হয়ে যায়। এই সুযোগে বন্ডবিল, গোয়ালবাড়ি, মাদারহুদা, রংপুর , নওদাপাড়া এলাকার ফাঁকা মাঠে ওত পেতে বসে থাকে। লাটাহাম্বার যোগে গরু ব্যবসায়ীরা আসলেই রাস্তায় গাছ ফেলে গাড়ির গতি রোধ করে ব্যবসায়ীদের সর্বস্ব কেড়ে নেয় এই চক্র। মাদারহুদা ও রংপুর মাঠে ডাকাতি হওয়ার পর দীর্ঘদিন পালিয়ে ছিল জাহিদ। ২৭ আগস্ট রাতে গড়গড়ি গ্রামের ডাকাত চক্রের সদস্য তুহিনকে আটকের পর তার স্বীকারোক্তিতে জাহিদকে আটক করা হয়। গতকালই জাহিদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল