বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাঙবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিশু নাঈমের ঢাকায় মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২০ ইং
ভাঙবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিশু নাঈমের ঢাকায় মৃত্যু
আলমডাঙ্গা অফিস: ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে গেল ভাঙবাড়িয়া গ্রামের শিশুপুত্র নাঈম। গতকাল শনিবার বেলা একটার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের কাওসার আলীর শিশু পুত্র নাঈম (২) ও ঠান্ডু আলীর মেয়ে নদী খাতুন (১২) গত ১৮ আগস্ট ঘরের ছাদে খেলতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দুজনকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানেও অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন। সেই থেকে বন্ধবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছিল। গতকাল ২৯ আগস্ট দুজনের মধ্যে শিশু নাঈম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাঈমের মৃতদেহ গ্রামের বাড়ি ভাংবাড়িয়ার উদ্দেশ্যে সন্ধ্যার সময় রওনা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল