বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পরিচিত মুখ সাবেক সিডিও আব্দুল গণির ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২০ ইং
দামুড়হুদার পরিচিত মুখ সাবেক সিডিও আব্দুল গণির ইন্তেকাল
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার অতিপরিচিত মুখ সাবেক সিডিও আব্দুল গণি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আব্দুল গণি দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের মৃত আক্কাস গোয়লার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দামুড়হুদার গুলশানপাড়ায় বসবাস করতেন। জানা যায়, দামুড়হুদা সদরে তাঁর নিজ বাড়িতে বুকের ব্যথায় অসুস্থ হলে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে, ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গিয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টায় জানাজা শেষে বাস্তুপুর কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল