চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ঠাণ্ডুর মৃত্যুতে এমপি ছেলুন জোয়ার্দ্দারসহ বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
২৮-০৮-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আসাবুল হক ঠাণ্ডু আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজি মৃত সিদ্দিকুর রহমান বিশ্বাসের ছেলে।
জানা যায়, আসাবুল হক ঠাণ্ডু করোনা পরীক্ষার জন্য ১৪ আগস্ট সকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ আগস্ট তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন রাতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১৮ আগস্ট তাঁকে ঢাকা ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পপুলার হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম বোয়ালিয়া স্কুলমাঠে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে, আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠাণ্ডু করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুনসহ আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।
কমেন্ট বক্স