তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
২৮-০৮-২০২০
ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দামুড়হুদার জুড়ানপুর ও চিৎলা এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, এ অভিযানে জুড়ানপুর বাজারে মেসার্স সাইদুর বিশ্বাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১, ৫২ ধারায় ২ হাজার টাকা, মেসার্স বকুল ট্রেডার্সকে ৩৮, ৫২ ধারায় ২ হাজার টাকা এবং মেসার্স মোল্লা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ, বিক্রয় রশিদ প্রদান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেওয়া হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স