বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২০ ইং
আলমডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে আক্তার আলী (৩৫) নামের এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আক্তার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আক্তার আলী বলেশ্বরপুর গ্রামের মাহতাব হোসেনের ছেলে। জানা যায়, আক্তার আলী ও প্রতিবেশী মণ্টু মল্লিকের ছেলে আশাদুল ইসলামের (৪০) মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে ইট ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে আশাদুল ইসলাম আহত হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আক্তার আলী বাড়ির পাশে ঠান্ডুর দোকানে গেলে আশাদুল ইসলাম সুযোগ পেয়ে একটি রড় দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আক্তার আলীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান গুরুতর জখম আক্তার আলীকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্তার আলী সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাঁর পরিবারেরর পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মামলার প্রক্রিয়া চলছিল।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল