বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার মাদকের গডফাদার মিল্টনের আত্মসমর্পন

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২০ ইং
দর্শনার মাদকের গডফাদার মিল্টনের আত্মসমর্পন
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে র‌্যাবের হাতে প্রাইভেট কারসহ ৮৬৭ বোতল ফেনসিডিল আটক মামলার আসামি দর্শনার মিল্টন আদালতে আত্মসমর্পন করেছেন। এ মাদক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রোববার মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে তিনি আত্মসমর্পন করেন।র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দর্শনা থেকে একটি সিলভার রঙের প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণের মাদক রাজধানী ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন একটি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেয়। এ সময় র‌্যাব দর্শনার জৈনক ব্যক্তির সিলভার রঙের গাড়িটি থামালে গাড়িতে বসে থাকা দর্শনা মোবারকপাড়ার মৃত আ. মজিদের ছেলে আলমগীর হোসেন মিণ্টু ও চালক কুষ্টিয়া পোড়াদাহ এলাকার মৃত মফিজ উদ্দিন মাস্টারের ছেলে কবির আহম্মেদকে আটক করে এবং প্রাইভেটকারটি তল্লাশি করে ৮৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে র‌্যাব আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পারে উদ্ধারকৃত মাদকের মালিক ও গডফাদার দর্শনা মোবারকপাড়ার আ. ছালামের ছেলে সেলিম মেহফুজ মিল্টন। এছাড়া একই এলাকার শাহারুলের ছেলে শাহিনের জড়িত থাকার সন্দেহে আটককৃত দুজনসহ আরও দুজনকে পলাতক আসামি করে সিংগাইর থানায় মাদক আইনে মামলা করে র‌্যাব। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মাদকের গডফাদার মিল্টন আত্মসমর্পন করেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল