বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আয়কর আইনজীবী সুজনের মায়ের ইন্তকাল, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গায় আয়কর আইনজীবী সুজনের মায়ের ইন্তকাল, দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: আয়কর আইনজীবী ওয়ালিউল আকরাম সুজনের মা হাফিজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৬৮ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল এশার নামাজের পরে সিঅ্যান্ডবিপাড়ার জামে মসজিদে জানাজার নামাজ শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন হয়। এদিকে, হাফিজা বেগমের মৃত্যুতে বিভিন্নপর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার মৃত আকরাম আলীর স্ত্রী হাফিজা বেগম দীর্ঘদিন যাবত ঠাণ্ডা, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সকালে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় তাঁর শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। পরে করোনা পরীক্ষার জন্য তাঁর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং করোনা প্রটোকলে তাঁর দাফন সম্পাদনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল