বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৬ বছর বয়সী শিশুর করোনাভাইরাসে আক্রান্ত

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২০ ইং
মেহেরপুরে ৬ বছর বয়সী শিশুর করোনাভাইরাসে আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে আবির হোসেন নামের এক ৬ বছর বয়সী শিশুর করোনা পজিটিভ হয়েছে। গত বুধবার প্রাপ্ত রিপোর্টে তার পজিটিভ আসে। আবির হোসেন সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মামুন হোসেনের ছেলে। সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ২৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। তার মধ্যে বাড়িবাঁকা গ্রামের ৬ বছরের এক শিশুর করোনা পজিটিভ বলে জানানো হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরামর্শে তাকে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ওই বাড়িটি লকডাউন করে দেয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল