আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে বালু ব্যবসায়ীসহ সাতজনকে জরিমানা
- আপলোড তারিখঃ
২০-০৮-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের বালু ব্যবসায়ী শাহাজানের ছেলে মিলন হোসেন (৩৫) কে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১০ হাজার টাকা ও সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে বিপুল বিশ্বাসকে ৫ শ টাকা, আন্দুলবাড়ীয়া গ্রামের বাবলু মোল্লার ছেলে আকাশ হোসেন সনিকে ১ শ টাকা, নিধিকুন্ডু গ্রামের লাল মিয়ার ছেলে তামিমকে ৫ শ টাকা, অনন্তপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে ঈশান সায়েমকে ৫ শ টাকা, রায়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে রমজান আলীকে ৫ শ টাকা ও পেয়ারতলা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আজিম হোসেনকে ৫ শ টাকা জরিমানা করা হয়। জরিমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। বিভিন্ন অপরাধে সাতজনকে জরিমানা করাসহ ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্কও করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
কমেন্ট বক্স