বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোবাইল দিয়েও কাজ পর্যবেক্ষণ করা যাবে -জিপু চৌধুরী

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২০ ইং
মোবাইল দিয়েও কাজ পর্যবেক্ষণ করা যাবে -জিপু চৌধুরী
উন্নয়নমূলক কাজের সাইটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় উন্নয়নমূলক কাজের সাইটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গত সোমবার তিনি নিজে দাঁড়িয়ে থেকে চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠের কাছে জিএন টাউয়ারের সামনে নির্মাণাধীন রাস্তার সাইটে দুটি ক্যামেরা স্থাপন করেন। কাজে যাতে কোনো প্রকার অনিয়ম না হয়, সেজন্য সরাসরি ক্যামেরার মাধ্যমে কাজ পর্যবেক্ষণের জন্য এ ক্যামেরা স্থাপন করেন তিনি। পর্যায়ক্রমে পৌরসভা আওতায় থাকা প্রত্যেকটি কাজের সাইটেই এ ক্যামেরা স্থাপন করা হবে। ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকা এ ক্যামেরাগুলোর সঙ্গে ল্যাপটপ-ডেস্কটপের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমেও যেকোনো স্থান থেকে কাজ সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। ক্যামেরা স্থাপনের সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা আছে প্রত্যেকটি কাজ যাতে ভালো হয়। আমি কাজের উদ্বোধনের সময় নিজে এলাকাবাসীদের বুঝিয়ে দিয়ে আসি, কাজে কী পরিমাণে কী কী ব্যবহার করা হবে। একই সঙ্গে এলাকাবাসীর কাজ দেখে নেওয়ার জন্য বলি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ তদারকি করে। আমি নিজেও সাইটে এসে কাজের ধরণ দেখি। আমি চাই কোনোভাবেই যেন একটিও চোখ ফাঁকি না যায়। প্রত্যেকটি কাজের মান ভালো চাই। সে জন্যেই এবার সিসিটিভি ক্যামেরা বসালাম। আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা এই কাজের তদারকি করবেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল