স্বাস্থ্যবিধি মানতে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২০
ইং
বাস ও সিএনজিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
এবারে বাস ও সিএনজিতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। অভিযানে স্বাস্থ্যবিধি মানা এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে খুব বেশি অনিয়ম পরিলক্ষিত না হওয়ায় জরিমানা না করা হলেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে জীবননগর উপজেলার আলীপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা-জীবননগর রোডে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স