বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনায় আইসোলেশনে থাকা রোগীদের পাশে দাঁড়ালেন এসপি জাহিদ, পাঠালেন ৭৪৪ বোতল বিশুদ্ধ পানি

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২০ ইং
করোনায় আইসোলেশনে থাকা রোগীদের পাশে দাঁড়ালেন এসপি জাহিদ, পাঠালেন ৭৪৪ বোতল বিশুদ্ধ পানি
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি রোগীদের বোতলজাতকৃত বিশুদ্ধ খাবার পানি প্রদান করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পুলিশ সুপার জাহিদুল ইসলামের পক্ষে ৭৪৪ বোতল পানি সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের নিকট তুলে দেন পুলিশ পরিদর্শক আহম্মদ আলী। জানা গেছে, গত সোমবার রাতে পুলিশ সুপার জাহিদুল ইসলামের মুঠোফোনে করোনাভাইরাসে আক্রান্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা এক রোগী ফোন দিয়ে জানান, হাসপাতালে বিশুদ্ধ খাবার পাওয়া যাচ্ছে না। খাবার পানির যে সরবরাহ, তা খুব একটা ভালো না। বিষয়টি নজর কাড়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের। তিনি পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবারই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে ৭৪৪ বোতল মাম পানি পাঠান। এ বিষয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি প্রজাতন্ত্রের সেবক হিসেবে সব সময় চিন্তা করি কীভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। সেই চিন্তা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র এই প্রয়াস।’ এদিকে, মাত্র একটি কলেই পুলিশ সুপার জাহিদুল ইসলামের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এর আগেও লকডাউনের সময় তিনি একটি মাত্র মুঠোফোনের কল পেয়েই চুয়াডাঙ্গার শত শত অসহায়, দুস্থ এবং কাজহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। দিন দিন তিনি প্রসংশিত হচ্ছেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সামাজিক কাজে। ইতোমধ্যেই তিনি মানবিক পুলিশ সুপারে ভূষিত হয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল