চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী শহরের কয়েকটি খাবার পানি সাপ্লাই কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানার মালিকদের যতদ্রুত সম্ভব বিএসটিআইসহ সমস্ত লাইসেন্স নবায়ন ও পানির জারে মেয়াদ ও মুল্য দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স