বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকন্দবাড়িয়ায় গরু বোঝাই লাটাহাম্বার উল্টে আহত ৪

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২০ ইং
আকন্দবাড়িয়ায় গরু বোঝাই লাটাহাম্বার উল্টে আহত ৪
দর্শনা অফিস: দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়ায় ট্রাকের সাইড দিতে গিয়ে গরু বোঝাই লাটাহাম্বার উল্টে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে দামুড়হুদার চিৎলা হাসপাতালে। আহতদের মধ্যে চালক দুলালের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কুমড়োদহ গ্রামের বেশ কয়েকজন গরু ব্যবসায়ী গতকাল রোববার যশোরের চৌগাছা পশুহাট থেকে গরু ক্রয় করে স্যালো ইঞ্জিনচালিত তিন চাকার লাটাহাম্বারযোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাটাহাম্বারটি দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া ঈদগাহের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এ সময় লাটাহাম্বারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। এতে করে লাটাহাম্বারে থাকা গরুর ব্যাপারী, চালকসহ আহত হন চারজন। আহতরা হলেন- দামুড়হুদার হাউলী ইউনিয়নের কুমড়োদহ গ্রামের আনারের ছেলে দুলাল (৩০), আ. সাত্তারের ছেলে চালক মমিন (১৮), আরব আলীর ছেলে আবু (৫৫) ও তাইজেলের ছেলে সুজন (২৮)। খবর পয়ে দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দুলালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল