বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর মাথাভাঙ্গা নদীতে স্কুলছাত্র তামিম নিখোঁজ

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২০ ইং
গাংনীর মাথাভাঙ্গা নদীতে স্কুলছাত্র তামিম নিখোঁজ
গাংনী অফিস: গাংনীর পীরতলা-সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে তামিম হোসেন (৯) নামের এক শিশু। গতকাল রোববার দুপুরে সে খেলার সাথীদের নিয়ে গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও ডুবুরি দল দীর্ঘক্ষণ ধরে নদীতে সন্ধান করলেও তার খোঁজ মেলেনি। নিখোঁজ তামিম কাজীপুর গ্রামের কাবের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু তামিম পীরতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে প্রতিবেশী শিশুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে খেলছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয় ভরা মাথাভাঙ্গা নদীতে। সাথিরা বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় থানায়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করেছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। সন্ধ্যার আগে তল্লাশি স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে আবারও সন্ধান শুরু হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল