বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শহীদ টগরের শাহাদতবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২০ ইং
আলমডাঙ্গায় শহীদ টগরের শাহাদতবার্ষিকী পালন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা গোবিন্দপুর খন্দকারপাড়া জামে মসজিতে শহীদ টগরের ৪৯তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আসরের নামাজের পর দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলহাজ্ব ইসমাইল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দ্দার, শহীদ টগরের সহোদর বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামসেদ নূরী বকুল, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, খন্দকার খাইরুল ইসলাম, মীর মনিরুজ্জামান, মীর হাকিম, রাকিবুল ইসলাম প্রমুখ। সভা শেষে শহীদ টগর ও শহীদ আশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ফজর আলী।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল