বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে করোনাভাইরাস আক্রান্তে যুবকের মতৃ্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২০ ইং
গাংনীতে করোনাভাইরাস আক্রান্তে যুবকের মতৃ্যু
গাংনী অফিস: গাংনী উপজেলার সাহেবনগরের আবুল কালাম আজাদ (৩৮) আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। গতকাল শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবুল কালাম আজাদ সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের একমাত্র ছেলে। মরদেহ নিজ বাড়িতে আনার পর বিশেষ ব্যবস্থায় গতকাল সন্ধ্যায় দাফন করা হয়। জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে কুষ্টিয়া বসবাস করে ইবি সান্ধ্যকালীন এলএলএম ৫ম ব্যাচের ছাত্র ছিলেন। এ ছাড়াও কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে তিনি করোনাভাইরাস আক্রান্ত হন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় কোভিড হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে যান এবং মৃত্যুবরণ করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল