বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল, নেশাদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার মৃত নাজমুল শেখের ছেলে মো. চয়ন শেখ (২৮), চুয়াডাঙ্গা সদর থানার খেজুরা গ্রামের অমূল্য হালদারের ছেলে মণ্টু হালদার (৪০) ও চুয়াডাঙ্গার দক্ষিণ গোরস্থানপাড়ার মো. শমসের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল