বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
ঝিনাইদহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রাস্তার পাশে পড়ে থাকা আবারো এক নবজাতক শিশু উদ্ধার হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার কালীগঞ্জ শহর থেকে মাথা ও হাত কাটা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার তিন দিন পর আবারো নবজাতক উদ্ধারের ঘটনা ঘটল। তবে উদ্ধারকৃত নবজাতক ছেলে শিশুটি জীবিত এবং ভালো আছে বলে পুলিশ জানায়। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা বাজার পাশে মায়াধরপুর এলাকা থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি নবজাতক শিশুকে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটি এখন ভালো আছে। আগ্রহী যে কেউ চাইলে বাচ্চাটির দায়িত্ব নিতে পারেন বলে জানান ওসি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল