দামুড়হুদায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক
- আপলোড তারিখঃ
১৫-০৮-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- সুবুলপর গ্রামের শামসুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত আকরামের ছেলে আলমগীর হোসেন (২৮)। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাঁদের সুবুলপুর সুখসাগর পাড়া থেকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক এসআই বাকীবিল্লাহ ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সুবুলপর গ্রামের শামসুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের মৃত আকরামের ছেলে আলমগীর হোসেনকে সুবুলপুর সুখসাগর পাড়া থেকে আটক করেন। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৪ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া এ ঘটনায় ইসুব নামের একজনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
কমেন্ট বক্স