বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
কোটচাঁদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাপের কামড়ে রিপন হোসেন (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের সাবদার হোসেন মণ্ডলের ছেলে। এই নিয়ে গত এক সপ্তাহে জেলায় সাপের কামড়ে পাঁচজনের মৃত্যু হলো। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, মৃত রিপন হোসের বৃহস্পতিবার রাত ৮টার দিকে কপি খেত দেখতে যান। এ সময় একটি সাপ তাঁকে কামড়ে দেয়। বাড়ি ফিরে ঝাঁড়ফুক করা হয়। অবস্থার অবনতি হলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল