বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১২ জনের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১২ জনের জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, অটোতে রেকসিনের কাপড় দিয়ে পার্টিশন না দেওয়া এবং হেলমেট পরিধান না করাসহ আইন অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, অটোতে রেকসিনের কাপড় দিয়ে পার্টিশন না দেওয়া এবং হেলমেট পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(১) ধারায় ১২টি মামলায় ১২ জন ব্যক্তিকে সর্বমোট ৫ হাজার ৩ শ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় ১টি মামলায় ১ জনকে ২ শ টাকা জরিমানা করেন। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন এবং সবার মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল