বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে দেড় বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। জানা গেছে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল অভিযান চালিয়ে বণ্ডবিল উত্তরপাড়ার শফি মোল্লার ছেলে মাদকসেবী মামুন মোল্লাকে আটক করেন। অন্যদিকে স্টেশনপাড়ার রেজাউলের ছেলে মাদকসেবী রবিউলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলীকে খবর দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই মাদকসেবীকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ তাঁদের দুজনকে চুয়াডাঙ্গা জেলখানায় প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল