বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, নানা আটক!

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২০ ইং
চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, নানা আটক!
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নানার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলমডাঙ্গার ছত্রপাড়ার অভিযুক্ত নানা আব্বাস আলীকে আটক করেছে পুলিশ। আটক আব্বাস আলী যৌন নির্যাতনের শিকার শিশুকন্যার নানার চাচাত ভাই। এ ঘটনায় ওই শিশুর নানা থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ গতকাল বৃহস্পতিবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের জামাল উদ্দীনের পাঁচ বছরের নাতনী গত বুধবার বিকেলে বাড়ির নিকটে খেলছিল। সে সময় মৃত আক্কাস আলীর ছেলে আব্বাস আলী (৪৩) ওই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তাঁর বাড়ির নির্জনকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সন্ধ্যায় শিশুটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় নানার বাড়ি ফিরে সব জানিয়ে দেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুর নানা বাদী হয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাস আলীকে আটক করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ‘অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্ত আব্বাস আলী নির্যাতনের শিকার ওই শিশুর নানার চাচাত ভাই।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল