বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক!

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২০ ইং
আলমডাঙ্গায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার প্রাগপুরে রুপালি খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনার পর তাঁর স্বামী আশাদুল পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার প্রাগপুর গ্রামের রুপচাঁদ মণ্ডলের ছেলে আশাদুল মণ্ডল প্রায় ১৬ বছর আগে পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুপালি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের সংসারে তিনটি সন্তান জন্মগ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার সকালে আশাদুলের বাড়ির প্রতিবেশীরা রুপালি খাতুনের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। এরপর রুপালির মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে স্বামী আশাদুল পালিয়ে যান। রুপালি খাতুনের গলায় দাগ রয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারছে না। এলাকাবাসীর মতে, গত বুধবার রাতে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হতে পারে। যার কারণে আশাদুল তাঁর স্ত্রী রুপালিকে গলাটিপে হত্যা করেছেন। রুপালির লাশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুদুর রহমান বলেন, ‘প্রাগপুর গ্রামের লোকজন বৃহস্পতিবার পুলিশকে সংবাদ দেয় রুপালি খাতুন নামের এক গৃহবধূর লাশ ঘরে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গৃহবধূর গলায় দাগ রয়েছে। গৃহবধূর মা-বাবা ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা। এদিকে, এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল