বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলায় গাঁজাসহ যুবক আটক, তিন মাসের জেল

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২০ ইং
ডাকবাংলায় গাঁজাসহ যুবক আটক, তিন মাসের জেল
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ৫ গ্রাম গাঁজাসহ নাজমুল হক (৩০) নামের এক যুবককে আটক করেছে ডাকবাংলা ফাঁড়ির পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১ শ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত নাজমুল হক সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা আদর্শ পাড়ার হাবিবুর রহমানের ছেলে। জানা গেছে, বুধবার বিকেলে সাধুহাটি থেকে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিল্লাল হোসেন শেখ নাজমুল হক নামের একজনকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে। বিকেলেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাঁকে ১ শ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল