আলমডাঙ্গায় চার ব্যবসাপ্রতিষ্ঠানসহ আটজনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১২-০৮-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা ও শহরের হাইরোডে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে মোটরসাইকেল রাখার অপরাধে জরিমানা গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন জনের নিকট থেকে জরিমানা আদায় করেন।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডের বড় মসজিদের সামনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর মোটরসাইকেল রেখে ক্রেতারা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটা করে থাকে। সড়ক নিরাপদ রাখতে আলমডাঙ্গার ইউএনও গতকাল অবিযান পরিচালনা করেন। এসময় ইউএনও ক্রেতাদের এলোমেলোভাবে মোটরসাইকেল রাখার বিষয়ে নিষেধ না করার জন্য মেসার্স বিউটি প্রেসের মালিককে ২ হাজার টাকা, ইয়াসিন ফার্মেসির মালিককে ২ হাজার, লতা ফার্মেসির মালিককে ২ হাজার ও মুন ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া মাস্ক না পড়ে বাইরে বের হয়ে ঘোরাফেরা করার অপরাধে শামীম কবীরকে ২ শ টাকা, সুশিল কর্মকারকে ১ হাজার টাকা, ফাহিমকে ৫ শ টাকা, আলীমকে ৫ শ টাকা, পলাশকে ৫ শ টাকা, জাহিদকে ৫ শ টাকা, রফিকুলকে ৫ শ টাকা ও খাইরুলকে ৩ শ টাকা জরিমানা করেন।
কমেন্ট বক্স